বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের উদ্যোগে চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ফরিদপুর জেলার গোয়ালচামট এলাকার সেন্ট্রাল ওয়ার্কশপ কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান।

কর্মশালায় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান চালকদের রোড মার্কিং, রোড সাইন ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি চালকদের সচেতন করে বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম মেনে গাড়ি চালানো জরুরি। একইসঙ্গে সকল যানবাহনের চালক ও পথচারীদেরও আইন মেনে চলতে হবে।

এসময় কর্মশালায় অংশগ্রহণকারী চালকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা জানান, সরকার নির্ধারিত গতিতে গাড়ি চালালে যাত্রীরা চালকদের প্রতি অশালীন আচরণ করেন, যা গাড়ি চালানোর ক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি করে। এছাড়া, মহাসড়কে LED লাইট ও হাই বিম ব্যবহারের কারণে রাতের বেলায় গাড়ি চালাতে সমস্যা হয়। পাশাপাশি, বেপরোয়া মোটরসাইকেল চলাচল ও উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান চালকদের আশ্বস্ত করে বলেন, চলমান প্রসিকিউশন কার্যক্রম আরও জোরদার করা হবে এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় পরিবহন খাতের বিভিন্ন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ধিত ১৫% ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

গাজায় চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

জনদুর্ভোগ ও কালোবাজারি ঠেকাতে রাঙামাটিতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

বিলাইছড়িতে কৃষকের বাগান বাড়ি পুড়ে ছাই 

রাজস্থলীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ক্যান্সারে আক্রান্ত লংগদুর হানিফ বাঁচতে চায় 

কাপ্তাইয়ে ২শ লিটার দেশীয় মদসহ একজন আটক; অটোরিকশা জব্দ

উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি জেলা সদরে উঠেছে বন্যার পানি

বাঘাইছড়িতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তিকে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: