বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রতিবেদক
কাপ্তাই প্রতিনিধি, রাঙামাটি।
ডিসেম্বর ১৪, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

রাঙামাটির  কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে  বৃহস্পতিবার  (১৪ ডিসেম্বর)    সকাল ১০ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বীর মুক্তিযোদ্ধারা উপজেলা সদরে অবস্থিত  মুক্তিযুদ্ধস্তম্ভ ” মুক্তির সোপানে”  পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এরপর কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ” মুক্তি সোপানে”  পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০ টায়  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  মো: মহিউদ্দিন  এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

কাপ্তাই  সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর  সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা  সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ ফারহানা পৃথা ,  কাপ্তাই থানার ওসি মো: আবুল কালাম এবং  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার  শাহাদাত হোসেন চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, সেই দিন পাকিস্তানি হানাদার বাহিনী  দেশ স্বাধীন হবার দুই দিন আগে   এদেশকে মেধা শূন্য করতে দেশের সূর্য সন্তানদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে।

পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আবারোও ঘুরে দাঁড়ায়।

আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ,  নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার  কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং উপ সহকারী কৃষি অফিসার অনিমেষ প্রকাশ বড়ুয়া। ছবির ক্যাপশনঃ শহীদ বুদ্ধিজীবী দিবসে কাপ্তাইয়ে মুক্তিযুদ্ধস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের সূচনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন প্রস্তাবিত আইনে অযৌক্তিক লাইসেন্স গ্রহণের উদ্ধেগ

রাঙামাটি মেয়েদের ক্রিকেটে বড় জয়

কাপ্তাইয়ে নদী থেকে জীবিত হরিণ উদ্ধার করলো কৃষক

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার অধিক অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়িতে ট্রাক্টর উল্টে মালিক নিহত, আহত ৪

কাউখালী‌তে প্রথম সুপারশ‌পের যাত্রা শুরু-উদ্বোধন করলেন অংসুই প্রু

ব্যস্ত সময় পার করছেন চন্দ্রঘোনা ইউনিয়ন নির্বাচনের প্রার্থীরা

রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইলসহ আসবাবপত্র ছিনতাইয়ের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: