রবিবার , ৩ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে নদী থেকে জীবিত হরিণ উদ্ধার করলো কৃষক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ৩, ২০২২ ৯:০৯ পূর্বাহ্ণ

 

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতারঘাট এলাকায় নদীতে ডুবে যাওয়ার সময় একটি হরিণের বাচ্চাকে উদ্ধার করেছে স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু।

শনিবার বিকাল ৩টার দিকে ৭ থেকে ৮ মাস বয়সী এই হরিণের বাচ্চাটিকে জীবিত উদ্ধার করা হয়।

এনামুল হক বাচ্চু জানান, তিনি তার বাগানে কাজ করার সময় হঠাৎ কুকুরের চিৎকার শোনার পর দ্রুত ছুটে গিয়ে দেখেন, কর্ণফুলী নদীতে পাশ্ববর্তী বন থেকে আসা একটি হরিণের বাচ্চা পানিতে ডুবে বাঁচার আকুতি করছে। তৎক্ষনাৎ বাচ্চু দ্রুত তার নৌকাটি নিয়ে হরিণটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে তিনি হরিণটি উদ্ধার করে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বন বিটে খবর দেন এবং নিজ উদ্যোগে বনবিট অফিসে হরিণটিকে পৌঁছে দেন।

 বিট অফিসার মাসুদ আলমের উপস্থিতিতে হরিণের বাচ্চাটিকে সীতাপাহাড় গভীর অরণ্যে শনিবার সন্ধ্যায় অবমুক্ত করা হয়েছে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, কৃষক এনামুল বাচ্চু বন্যপ্রাণীর প্রতি যেই মায়া মমতা দেখালো তা আসলেই অনেক প্রশংসনীয়। এজন্য কাপ্তাই বনবিভাগ থেকে তাকে অনেক ধন্যবাদ। কৃষক বাচ্চুর মতো আমাদের সকলকে বণ্যপ্রাণী সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু 

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে রামগড় সীমান্তে ৪৩ বিজিবির নিরাপত্তা জোরদার 

খাগড়াছড়িতে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী প্রার্থীর সাংবাদিক সম্মেলন

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় সংবর্ধনা

কাউখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পিটিএ কমিটি কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে জুলাই পূনর্জাগরণ তথ্যচিত্র প্রদর্শন

error: Content is protected !!
%d bloggers like this: