বুধবার , ১৯ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তিন পার্বত্য অঞ্চল নিয়ে একটি ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান জানালেন পার্বত্য মন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
অক্টোবর ১৯, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়াবান্ধব মানুষ। প্রধানমন্ত্রী প্রত্যেক খেলা সম্বন্ধে খোঁজখবর নেন। তিনি নামাজে বসে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য দোয়া করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিয়েছে সরকার। সিলেট ও কক্সবাজারে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। মন্ত্রী পার্বত্য অঞ্চল নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় একটি ক্রীড়া শিক্ষা একাডেমি বা ফুটবল একাডেমি গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সাফ ফুটবল বিজয়ী বাংলাদেশের প্রমিলা পাঁচ বীর পাহাড়ি খেলোয়াড় ও একজন নারী সহকারী কোচকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার। সাফ শিরোপা জয়ী খেলোয়াড়দের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ঋতুপর্ণা চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন, আমাদের পার্বত্য অঞ্চলের খেলোয়াড়রা ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। বিকেএসপি’র আদলে পার্বত্য অঞ্চলে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে এখানকার ছেলেমেয়েরা আরো ভালো করতে পারবে। মন্ত্রী বলেন, তিন জেলা পরিষদের সমন্বয়ে মেয়েদের জন্য ফুটবল কোচিং এর ব্যবস্থা নেয়া হবে। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় মেয়েদের প্রশিক্ষণ প্রদানে মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন।

সাফ শিরোপা বিজয়ী ফুটবলার রুপনা চাকমা (জার্সি নং-১), মনিকা চাকমা (জার্সি নম্বর-৬), আনাই মগিনী (জার্সি নং-১৬), ঋতু পর্ণ চাকমা (জার্সি নং-১৭), আনুচিং মগিনী (জার্সি নং-২১) ও সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে বর্ণিল সাজে সাজানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবসে কাপ্তাই ৪১ বিজিবি’র অনুদান প্রদান

জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় রায় দিবে

রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাউখালীতে মৎস্যচাষীদের বিফ্রেশার্স প্রশিক্ষণ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ

কক্সবাজারের ফুলছড়িতে পাচারকালে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ জব্দ

বাঘাইছড়িতে সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন 

বঙ্গবন্ধু কোটা প্রবর্তন করে পাহাড়ের মানুষের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করেন-সুপ্রদীপ চাকমা

রাজস্থলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

মহালছড়ির গহীন পাহাড়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ের  রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান; জরিমানা আদায় 

error: Content is protected !!
%d bloggers like this: