বুধবার , ৫ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাঙামাটির বিলাইছড়িতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিলাইছড়ি উপজেলা শাখার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) যুবদলের আয়োজনে সকালে পল্টনঘাট হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলায় এসে শেষ করে। পরে উপজেলা মিলনায়তনে এক সভায় উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি”র) জেলা শাখার সহ-সভাপতি ও বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি এমএ সালাম ফকির।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল মোস্তফা, মোঃ আনোয়ার হোসেন ও আঃ সালাম বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমাম হাসান শিকদার,  চাথোয়াই রোয়াজা,সমূল্য হেডম্যান,  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, জেলা যুবদলের সহ সম্পাদক মোস্তফা কামাল শুক্কুর, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল আলম, উপজেলা বিএনপি’র মহিলাদলের সভানেত্রী মোসাঃ দিলু আরা বেগম।

আরও উপস্থিত ছিলেন ধনমুনি চাকমা, মোঃ আল মামুন, অলি আহমেদ, মনির শামশু, যতীন, নিত্যলাল, রিনলম পালম বম, বরার্ট বম, সিরাজ, মোঃ শাকিল, নিজাম, ওমর ফারুক, শাহ আলমসহ উপজেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। সঞ্চালনায় শান্তি রায় চাকমা (রায়ধন) ও মোঃ নাসির।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাল কেপিএমের সিবিএ নির্বাচন: ছাতা ও চাকা প্রতীকে লড়াই, ভোটার ১১৭

রাজস্থলীতে যৌথবাহিনীর অভিযানে মামলার আসামী গ্রেফতার

রাঙামাটি জেলা প্রশাসকের সহযোগিতায় কাবাডি ও বালিকাদের সংবর্ধনা

কাপ্তাইয়ে ১১দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন

কাপ্তাইয়ে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে পাহাড়ের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র লারমা’র ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন

আগুনে পুড়লো জেলার সবচেয়ে বড় বাজার মাইনীমূখ

খাগড়াছড়িতে ৩ সন্তানের জননী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: