সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ১০, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

“হাত ধোয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রহমত উল্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুপম শীল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা মল্লিক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস শিশুদের মধ্যে গড়ে তুলতে হবে পরিবার ও বিদ্যালয় থেকেই। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে নানা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সুস্থ সমাজ গঠনে প্রতিটি শিশুকে “হাত ধোয়ার নায়ক” হতে হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে পুরো বিদ্যালয় চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গত ২ মাসে   রাজস্ব আয়  ২ কোটি ২৬ লাখ টাকা 

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে নিহত ১ আহত ৭

বাঘাইছড়িতে মউশিক শিক্ষকদের পাঁচ দাবিতে মানববন্ধন

লংগদুতে টিসিবি পণ্যবিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও 

‎বাঘাইহাট জোনের উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন: পর্যটক ও জনমনে স্বস্তি

ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার

ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা

রাবিপ্রবিতে শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

রাঙামাটির দুই মেয়রের পদত্যাগ দাবিতে আন্দোলন

‎রাঙামাটি কাঁঠালতলীস্থ দারুস সালাম ইসলামি একাডেমিতে সংর্বধনা ও ইফতার মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: