শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাঘাইছড়ি উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কাইয়ুম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবছার উদ্দিন এবং পৌর নাগরিক পরিষদের সভাপতি মো. মহিউদ্দিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদানের এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে সকলের সম্মিলিত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা সংশ্লিষ্টদের।


















