শুক্রবার , ২৪ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অবসরপ্রাপ্ত সার্জেন্টকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মার্চ ২৪, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ

বান্দরবানে রুমায় সীমান্ত সড়কে সেনাবাহিনী কাজের নিয়োজিত অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেনকে সশস্ত্র সন্ত্রাসী কেএনএফ কর্তৃক অপহরণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) দুপুরে শহরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনের এই মানববন্ধন করেছে।

এসময় শতাধিক বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। পরে সেখানে এক প্রতিবাদ সভা আয়োজন করেন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে সভাপতি মো.কাজী মুজিবুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী কুকিচিন কর্তৃক একজন অবসরপ্রাপ্ত সেনাপ্রকৌশলী সার্জেন্ট আনোয়ার হোসেন সহ তিনজন নিরীহ বাঙালি কর্মীকে অপহরণ করে অদ্যাবধি আটকে রেখেছে। অচিরে মুক্তি না মিললে প্রয়োজনের রুমা অভিমুখে লংমার্চ পালন করবে বলে প্রতিবাদ সমাবেশে জানান এই নেতা।

মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবানে পাহাড়ের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের কারণে পার্বত্য এলাকায় দিনদিন গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানান অপকর্ম বেড়ে চলছে। তাদের কারণে সরকারের বিভিন্ন উন্নয়নের কাজে ব্যহত হচ্ছে। এই কর্মকাণ্ড অচিরে বন্ধ করা পাশাপাশি সড়কের নির্মান কাজে নিয়োজিত সার্জেন্টকে অক্ষত অবস্থায় না ছাড়লে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, এরশাদ চৌধুরী সহ অনেকে। এদিকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেনকে সশস্ত্র সন্ত্রাসী কেএনএফ কর্তৃক অপহরণের প্রতিবাদে বান্দরবানে আলীকদম উপজেলায় চেয়ারম্যান আবুল কালাম নেতৃত্বের এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, গত ১৬ মার্চ বৃহস্পতিবার বান্দরবানে রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং নির্মাণাধীন সড়কের সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেনসহ দুই শ্রমিককে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীর কর্তৃক অপহরণের শিকার হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কোতয়ালী থানার অভিযানে মাদককারবারী ও মাদকসেবী ৪ জন গ্রেফতার

রাঙামাটিতে ক্ষুদ্র ঋণদাতা এনজিও প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা

খাগড়াছড়ির সাবেক এমপি ওয়াদুদ ভূইয়াসহ আরো ১শ ৮ নেতাকর্মীর জামিনলাভ

সিএইচটি সুপ্রিমসংঘ কাউন্সিলের প্রথম কার্যনির্বাহী সভা

কাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত

কাপ্তাইয়ে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ

ভাবগাম্ভীর্যের সঙ্গে নানিয়ারচরে শোক দিবস পালন

বান্দরবানের রোয়াংছড়ি দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

লংগদুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: