বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে নিহত আহত সরকারি কর্মচারীর পরিবার পেল অনুদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
অক্টোবর ২৫, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ ও গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম কর্মকর্তা কর্মচারী পরিবারের সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫শে অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে কুলসুম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এ সময় চকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী বান্দরবান প্রধান ডাকঘরের কম্পিউটার অপারেটারে অনুশ্রী দাশের পরিবার কে ৮ লক্ষ টাকা, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি মোঃ রোস্তম আলীর পরিবারকে ৪ লক্ষ টাকা, গণপূর্ত বিভাগের ফেরোপ্রিন্টার মোঃ সোলাইমানের পরিবারকে ৮ লক্ষ টাকা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রুমা কার্যালয়ের সাব অফিসার মোঃ মোজাম্মেল হকের পরিবারকে ৮ লক্ষ টাকা এবং আরো একজনের পরিবারকে ৪ লক্ষ টাকা সহ ৫ জনের পরিবারের মাঝে ৩২ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এই চেক কিছুটা হলেও অসহায় পরিবারের অনেক কাজে আসবে।

পরিবারে ভরণ-পোষণ পাশাপাশি সন্তানদের পড়াশুনাসহ অন্যান্য কাজে ব্যয় করতে পারে। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমি, স্থানীয় সরকার উপ-পরিচালক এস এম মনজুরুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, অনুদানের চেক গ্রহিতা পরিবারের সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যবসায়ী কামাল হোসেনের সংবাদ সম্মেলন খবরের প্রতিবাদ

রাঙামাটি বনরুপা ফুটপাত উচ্ছেদ অভিযান

মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে: সিনিয়র সচিব নাসিমুল গনি

সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আদ্যোপান্ত শীর্ষক বৈঠকে চুক্তি বাতিলের দাবি

বাজার দর স্থিতিশীল রাখতে রাঙামাটিতে জেলা প্রশাসকের বাজার পরিদর্শন

কাপ্তাই রাইখালীর একটি সেচ নালা হাসি ফুটিয়েছে কৃষকের মুখে

শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

দীঘিনালা আবাসিক প্রকৌশলী নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চতুর্থ সঙ্গরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

error: Content is protected !!
%d bloggers like this: