রবিবার , ৮ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে  জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা অর্পণ দাশগুপ্ত।

কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. লোকমান আহমেদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের আহমেদ,  কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম এবং  নুতন বাজার বনিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন।

আলোচনা সভায় বক্তারা  বলেন, সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হলে সমবায়ীদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যৌথবাহিনীর অভিযানে বাঙ্গালহালিয়া অস্ত্রসহ আটক ২

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

জুরাছড়িতে হরতাল বিরোধী শান্তি সমাবেশ

বিলাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত 

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত  

লংগদুতে মানবিক সংঘের উদ্যোগে হতদরিদ্রদের ঈদ সামগ্রী বিতরণ

চকরিয়ায় ঈদের দিন সকালে বসতবাড়িতে সন্ত্রাসীদের নারকীয় হামলা ও ভাঙচুর

যারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে তাদের এইদেশে থাকার অধিকার নেই

নানিয়াচর সেতুটি চুনীলালের নামে নামকরণের প্রতিবাদে নাগরিক পরিষদের মানববন্ধন

সুনামের ৩১ বছর শিক্ষকতা অতপর অবসরে পারভিন সুলতানা

error: Content is protected !!
%d bloggers like this: