বৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়াচর সেতুটি চুনীলালের নামে নামকরণের প্রতিবাদে নাগরিক পরিষদের মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১২, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়াচর উপজেলার চেঙ্গী সেতুটি চুনীলাল দেওয়ানের নামে নাম করণের প্রতিবাদ ও তা বাতিল করে সেতুটি ‘বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ’ এর নামে নামকরণ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম, মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পিসিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: হাবীব আজম প্রমুখ।

পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় সেতু (৫০০ মিটার) চেঙ্গী নদীর উপর নির্মিত সেতুটি গত বছর ১২ জানুয়ারী ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরের ৩ জানুয়ারি এ সেতুটি চুনীলাল দেওয়ানের নামে নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়।
চুনীলাল দেওয়ান ছিলেন একজন চিত্রশিল্পী এবং সাহিত্যিক। তিনি বিখ্যাত বাংলাদেশী চিত্রকর জয়নুল আবেদীন এর সহকর্মী ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা

কাপ্তাই আইডিইবি’র আলোচনা ও ইফতার মাহফিল 

দীঘিনালায় আগুনে পুড়েছে দেড় কোটি টাকা ঝাড়ু ফুল

পাহাড়ের সব শিশুকে শিক্ষার আওতায় আনতে কাজ শুরু

কাপ্তাইয়ের দুর্গম চাকুয়ায় ব্রি ধান ১০২ জাত চাষে সফলতা

কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো চার পর্যটক উদ্ধার

ওয়াগ্গাতে আম্রপালির ফলন কম, হতাশ কৃষকরা

কাপ্তাইয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো আর কেউ দেশ পরিচালনায় সততার নজির দেখাতে পারেননি- কুজেন্দ্র লাল ত্রিপুরা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন 

error: Content is protected !!
%d bloggers like this: