শনিবার , ১২ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কর্তব্যরত আনসারকে গলায় ছুরি ঠেকিয়ে ক্যাবল চুরি: তিনদিন পর উদ্ধার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
এপ্রিল ১২, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কর্তব্যরত আনসারের গলায় ছুরি  ঠেকিয়ে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের  কার্গো এলাকা হতে গত বুধবার ইলেকট্রনিক ক্যাবল তার চুরির ঘটনা ঘটেছে।

সেই সাথে চুরি হবার ৩ দিন পর গত শুক্রবার দিবাগত রাত ১টায় গোপন সুত্রে খবর পেয়ে কাপ্তাই কর্ণফুলী নদীর পাশে বনফুল রেস্ট হাউজ এর নীচ থেকে চুরি হওয়া ক্যাবল তার বিদ্যু উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক  (নিরাপত্তা) সাখাওয়াত হোসেন কবির জানান, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের নতুনবাজার কার্গো এলাকায়   ৪ থেকে ৫ জনের চোরের দল দেশীয় অস্ত্র নিয়ে এসে কর্তব্যরত আনসার মোশাররফকে গলায় ছুরি ঠেকিয়ে জবাই করবে বলে ভয়ভীতি দেখায়। এসময় পাশে কার্গো অফিসে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী শরিফ উদ্দিনকে ওই আনসার সদস্য সাহায্যে চাইলে প্রহরী সাহায্যে করতে এগিয়ে আসে।এসময় তাদের সাথে কথা-কাটাকাটি করে চোরের দল সময় ক্ষেপণ করে। এক পর্যায়ে কিছু চোর কার্গো অফিসের তালা কেটে তিন লাখ টাকার  ইলেকট্রনিক ক্যাবল তার চুরি করে নিয়ে যায়।

তিনি আরোও জানান, ৩ দিন পর ব্যাপক অনুসন্ধান করে আমি সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা বাহিনী,  আনসার এপিসি কমান্ডার লিয়াকত, কমান্ডার ইসমাল সহ শুক্রবার দিবাগত ১টায় গোপন সুত্রে খবর পেয়ে কর্ণফুলী নদীর পাশে বনফুল রেস্ট হাউজ এর নীচ থেকে চুরি হওয়া ক্যাবল তার উদ্বার করি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুলে দেওয়া হলো চন্দ্রঘোনার থানাঘাট-মিশন সড়ক:  চলছে যানবাহন 

কাপ্তাইয়ে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা

রাজস্থলীতে সেগুন কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী।

কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা তহবিল সংগ্রহ

রাঙামাটিতে নতুন ঘর পাচ্ছে আর ২০৬ পরিবার; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাপ্তাইয়ে আরো ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর 

কাপ্তাই ও লিচুবাগান ট্রাফিক কন্ট্রোল ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বিএনসিসি নৌ উইং ও নৌ স্কাউটস

আপার রাঙামাটির বাজার চৌধুরী মোস্তফা কামাল উদ্দিন

তিন পার্বত্য জেলার ১৩০ অবৈধ ইটভাটা ধ্বংসের নির্দেশ

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী অরণ্য কুটিরে ১৬তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: