মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কাপ্তাইয়ে কর্মশালা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৮, ২০২২ ২:০০ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই, প্রতিনিধি।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মঙ্গলবার কাপ্তাইয়ে অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

উপজেলা শিক্ষা দপ্তর কর্তৃক বাস্তবায়িত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা ও সহকারী শিক্ষা অফিসার নিরালা চাকমা।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্যের উপস্থাপনায় এইসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ। ৩ দিন ব্যাপী এই আয়োজন মোট ১শত ৫ জন মাকে নিয়ে সচেতনতামূলক এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর ঝিমি চাকমা।

করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন ক্ষতি পোষাতে এই কর্মশালা কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে সমাজ সেবা দিবস পালন

নতুন আঙ্গিকে রাঙামাটির হোটেল-মোটেল

কাবাডিতে দেশ সেরা জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়

সাজেকে বন্যা দূর্গতদের বিজিবির ত্রাণ ও ঔষধ বিতরণ 

১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ

লিগ্যাল এইড সেবা পাহাড়ের দূর্গম অঞ্চলের মানুষের আস্থা যোগাচ্ছে

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মুখে হাসি, পাশে সাংসদ ও পুলিশ সুপার

রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

বিশেষ কর্মসূচির মাধ্যমে পাহাড়ে কৃষির উন্নয়ন সম্ভব-অংসুইপ্রু চৌধুরী

রাষ্ট্রীয় সংবিধান অমান্য করে আদিবাসী প্রোগ্রামে অংশ নিলেন অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ চেয়ারম্যান

error: Content is protected !!
%d bloggers like this: