শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীর পোয়াপাড়া যুব কল্যাণ পরিষদের নতুন সভাপতি হাসেম, সম্পাদক নূরুল হুদা

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
অক্টোবর ২৩, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ

কাউখালী উপজেলার ঐহিত্যবাহী পোয়াপাড়া যুব কল্যান পরিষদের নির্বাচন শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়।

পোয়াপাড়া যুব কল্যান পরিষদ মিলনায়তনে অনুস্টিত এ নির্বাচনে সভাপতি পদে সাবেক যুব নেতা আবুল হাসেম ২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রতিদ্বন্দি আব্দুর গফুর পেয়েছেন ১৬। সাধারণ সম্পাদক পদে নুরুল হুদা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

এছাড়া কমিটির অপর পাচঁজন সদস্যও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। ১৯৯২ সনের প্রতিষ্ঠিত পোয়াপাড়া যুব কল্যাণ পরিষদের দীর্ঘদিন পর এ নির্বাচন অনুস্টিত হয়। এতে সদস্যদের মাঝে উচ্ছাস দেখা গেছে।

কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পোয়াপাড়া যুব কল্যান পরিষদের উপদেষ্টা আবুল কালাম আজাদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এতে সদস্য হিসেবে মোঃ হাসমত, গোলাম মোস্তফা ও আবুল কালাম দায়িত্ব পালন করেন।

ভোটারদের উচ্ছ্বসিত অংশগ্রণের মধ্যে দিয়ে বিকাল তিনটা থেকে শুরু হয়ে বিকাল পাচঁটা পর্যন্ত ভোট গ্রহন অনুস্টিত হয়। মোট ৪৭ সদস্যর মধ্যে ৪১ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ ভোটের ফলাফল ঘোষনা করেন।

উল্লেখ্য যে,কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ঐহিত্যবাহী পোয়া পাড়া যুব কল্যান পরিষদ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকার শুনাম রয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: