মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে প্রচারণা

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ২, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ধানের শীষ প্রতীকে এডভোকেট দিপেন দেওয়ান এর পক্ষে প্রচারণা জোরদার করা হয়েছে। নির্বাচনী উত্তাপ ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই প্রচারণার গতি বাড়ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির উদ্যোগে এক বিশাল গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের স্লোগান, লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলায় পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখর হয়ে ওঠে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি হাজ্বী নিজাম উদ্দীন বাবু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও প্রচারণায় অংশ নেন।

নেতারা প্রচারণাকালে ভোটারদের কাছে দলের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তাদের গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বক্তাদের মতে, প্রচারণায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি নির্বাচনী মাঠে ধানের শীষের সক্রিয়তা ও জনসম্পৃক্ততার চিত্র আরও পরিষ্কার করে দিয়েছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের অগ্রগতি আরো বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে রাঙামাটি ভেন্যুতে চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা

পাহাড়ের নারীরা সবখানেই কর্মকৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন-কুজেন্দ্র লাল ত্রিপুরা

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা 

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের চতুর্থ রাউন্ডে লোকগানের জমজমাট লড়াই

বিলাইছড়িতে জেন্ডার সহিংসতা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা সভা

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বাঘাইছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

মাতৃভাষা দিবসে এতিম শিশুদের পাশে রামেক ইন্টার্নী চিকিৎসকরা

মহালছড়ি যৌথ খামারে বিএনপির উঠান বৈঠক: প্রথমবার রাজনৈতিক নেতাদের পেয়ে আপ্লুত ত্রিপুরা জনগোষ্ঠী

error: Content is protected !!
%d bloggers like this: