বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটির বেতবুনিয়ায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত ১ যাত্রী

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
নভেম্বর ২৬, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় কাভার ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সিএনজি ড্রাইভার নাম হাসান মিয়া (২২), বাবার নাম মোঃ জাহাঙ্গীর হোসেন। তার গ্রামের বাড়ী বরিশাল লালমোহন। সে রাঙ্গামাটি থেকে কাঁচা মাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। আহত সিএনজি যাত্রীর নাম গেয়াস উদ্দিন। বাবার নাম আব্দুল কাদের। তার গ্রামের বাড়ী কৃষ্ণপুর, চকরিয়া, কক্সবাজার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষধ বহনকারী কাভার ভ্যান (ঢাকা মেট্রো-ম)- ১৪- ১৩৭০ দ্রত গতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম-থ- ১২-৮৩৬৭ সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

মূহুর্তেই সিএনজি অটোরিক্সা দুমড়েমুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা চালক হাসান (২২) ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করারে কর্তব্যরত চিকিৎসক চালক হাসানকে মৃত ঘোষনা করেন। আহত গেয়াস উদ্দিন বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি রয়েছে।

দূর্ঘটনা কবলিত কাভার ভ্যানটি আটক করেছে পুলিশ।
তবে কাভার্ট ভ্যানের ড্রাইভার চট্টগ্রামের বোয়ালখালীর। তার নাম শিব বড়ুয়া। দূর্ঘটনার পর ড্রাইবার পালিয়ে গেছে।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় মামলার পক্রিয়া চলছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাজার মনিটরিং

দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে- হাবীব আজম

কাপ্তাইয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অ্যাডভোকেসি সভা

কেপিএম শ্রীমদ্ভাগবত সংঘের নতুন কমিটি গঠন : সভাপতি বিপ্লব, সম্পাদক সুমন

কাপ্তাইয়ের বগারচরে হেফজখানা ও এতিমখানার উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি 

রাঙামাটির জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই ইমাম উদ্দিন পেলেন আইজি পুরস্কার 

কক্সবাজারে থানার হাজতকক্ষে যুবকের আত্মহত্যা

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

বাঘাইছড়িতে সালিশে মারধর; আহত ১

error: Content is protected !!
%d bloggers like this: