মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৮, ২০২২ ১:০৮ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি।

নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর আজকের এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”।

এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”। এরই ধারাবাহিকতায় রাঙামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করে বিভিন্ন সংগঠন ও সরকারী বেসরকারী সংস্থা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে,র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান , বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীগন।

র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় বক্তরা নারী উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর

খাগড়াছড়িতে রোহিঙ্গা নাগরিক সন্দেহে আটক ১

রাঙামাটিতে এইচএসসি পাসের হার ৬০.৩২ শতাংশ

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ / ভালো কাজ করলে সর্বক্ষেত্রে স্বীকৃতি পাওয়া যায়-সামশুদ্দোহা চৌধুরী

বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মৃতদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার

রাঙামাটিতে উদ্বোধন হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ

কাউখালীতে ২ ইটভাটায় লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধ ঘোষণা 

‎রাঙামাটির কাঁঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার নতুন করে যাত্রা শুরু

বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: