সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

তৃতীয় বারের মতো ৬ ইঞ্চি করে ছাড়া হলো রাঙামাটির   কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান সোমবার (৮ সেপ্টেম্বর) ৩টায় এই প্রতিবেদককে জানান, হঠাৎ করে লেক তীরবর্তী অঞ্চলে   বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ সোমবার (৮ সেপ্টেম্বর ) দুপুর ২টা ৩০ মিনিটের পর ১০৮.৬৫ ফুট মীনস সি লেভেল অতিক্রম করায় অথাৎ বীপৎসীমা অতিক্রম করায় এদিন (সোমবার) দুপুর ২ টা ৪৫ মিনিটে কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

প্রসঙ্গত: চলতি বছরের গত জুলাই মাসের শেষে এবং আগস্ট  মাসের শুরুতে কাপ্তাই লেক তীরবর্তী অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা বীপৎসীমার উপর অতিক্রম করায় অথাৎ ১০৯ ফুটের প্রায় কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে প্রথমবারের মতো কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ( কপাবিকে) ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হয়েছিল। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এরপর কেন্দ্রের জলকপাট দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল। অবশেষে পানি ছাড়ার ৭ দিন পর লেকে পানির উচ্চতা কমে আসায় গত ১২ আগস্ট সকাল ৯ টায়  বন্ধ করে দেওয়া হয়েছিল রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট।

এরপর হঠাৎ করে আবারও কাপ্তাই লেকের তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মুহূর্তে মুহূর্তে লেকের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অথাৎ বীপদ সীমার উপর অতিক্রম করায় ফের দ্বিতীয় বারের মতো গত ২০ আগস্ট বুধবার রাত ৮ টায় কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। এতে করে কাপ্তাই লেক হতে প্রতি সেকেন্ডে  ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হয়েছিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির লংগদুতে সড়কের কাজ শেষ হতে না হতেই সড়ক ধস

কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি কাশেম যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

কাপ্তাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত

বাংলাদেশে মাতৃভাষা-ভিত্তিক বহুভাষিক প্রাথমিক শিক্ষা: সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে পুলিশে দিল ছাত্রদল নেতা

আনন্দঘন পরিবেশে কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত 

দীঘিনালায় আইএফআইসি ব্যাংকের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন

রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

খাগড়াছড়ি কৃষি ব্যাংক কর্মকর্তা নিকোলাস চাকমা’র বিরুদ্ধে এক কোটি উনচল্লিশ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা

রাজস্থলীতে জয় সেট সেন্টারের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: