সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ভারতীয় রুপি ও মোটরসাইকেলসহ আটক ৩

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ১১, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পাচারকালে চার হাজার ভারতীয় রুপি ও দু্ইটি ভারতীয় মোটরসাইকেলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় জোন সদস্যরা।

রবিবার (১০ ডিসেম্বর) মধ্যেরাতে উপজেলার ছোটখেদা নামক এলাকায় বিজিবির টহলদলের অভিযানকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার কাশিবাড়ী এলাকার মোঃ লিটন মিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম (৩৫), উপজেলার ছোট পিলাক এলাকার মওলা প্রু মারমার ছেলে উচিংমং মারমা (২২) এবং রাাঙমাটির কাউখালী উপজেলার হারাগাজীপাড়ার চাউক্রই মারমা ছেলে প্রাইংচিং মারমা।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল রামগড় থানার অন্তর্গত ছোটখেদা নামক এলাকায় অভিযানকালে ভারত থেকে আনা দুইটি মোটরসাইকেল ও চার হাজার ভারতীয় রুপিসহ তিনজন চোরাকারবারিকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মোটরসাইকেল ও ভারতীয় রুপিসহ আটককৃত তিন চোরাকারবারিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রামগড় থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ৪৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম ঘটনার সত্যতা নিশ্চত করে জানিয়েছেন, সীমান্তে যে কোন অপরাধ ঠেকাতে রামগড় ব্যাটালিয়ন সর্বদা সজাগ রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী ইউপিডএফের

রাইখালী পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রে ব্রুকলি জাত উদ্ভাবন ও গবেষণায় সফলতা

কাপ্তাইয়ে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন

বাঙ্গালহালিয়াতে দাঁড়াশ সাপ উদ্ধার

ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হলো প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় বার্ষিক ঈদে মিলাদুন্নবী দোয়া ও আলোচনা সভা

দীঘিনালার মেরুংয়ে বন্যা দুর্গতদের ত্রাণ দিল উপজেলা বিএনপি

জুরাছড়িতে প্রকল্প অবহিতকরণ করতে টংগ্যা ও প্রোগ্রেসিভে সভা

রাইখালী কালি মন্দিরে দীপাবলি উৎসব উদযাপন

রাবিপ্রবিতে পর্যটন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: