রবিবার , ১৯ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে পাহাড়ের পাশে কয়েকশ পরিবারের ঝুঁকিপূর্ণ বসবাস

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
জুন ১৯, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ

 

রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের পাশে কয়েকশত পরিবারের ঝুঁকিপুর্ন ভাবে দির্ঘদিন যাবত বসবাস করে আসছেন। প্রবল ভারী বর্ষণের ফলে যে কোন সময় ঘটে যেতে পারে যে কোন বড় ধরনের ধরনের দুর্ঘটনা।

সুত্র জানায়, কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন বেতবুনিয়া, ফটিকছড়ি,ঘাগড়া, কলমপতি। এসব ইউনিয়নের প্রায় গ্রামগুলি ছোটবড় পাহাড়ে বা পাহাড়ের ডালুতে এবং পাহাড়ের গাঁ ঘেষে অবস্থিত। যদিওবা এসব পাহাড়ী গ্রামগুলির বেশিরভাগ মানুষ গুলি খুবই সাধারণ জীবন যাপনে অভ্যস্থ। কিন্তু এসব এলাকার মানুষের বসবাসের জন্য পাহাড়ের পাশে বা ছোট ছোট পাহাড়ের উপর অথবা পাহাড়ের একদম গাঁ ঘেষে বহু বছর ধরে বাড়িঘর বাগান সৃজন করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন।

প্রতি বর্ষায় অতি বর্ষণের ফলে এসব বসতি গুলির কম বেশি বাড়িঘরের এবং জানমালের কম বেশি ক্ষতি সাধন হয়ে থাকে বলে জানা যায়। বিশেষ করে আজ কয়েকদিন যাবত যে হারে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে তাতে করে ভারী ভর্ষণের ফলে পাহাড় ধ্বসে বড় ধরনের ক্ষতি সাধন হতে পাওে বলে আশংকা করা হচ্ছে।

সরেজমিনে পরিদর্শনকালে দেকা যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের গাড়িছড়া, আমতল, আবুল হোসেন গুচ্ছগ্রাম, ডাক্তার ছোলা, সোনাইছড়ি, গজালিয়া, তালুকদার পাড়া, ফটিকছড়ি ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী এলাকার ডাবুয়া, বার্মাছড়ি, ক্ষিরাম এলাকা, ঘাগড়া ইউনিয়নের ঘিলাছড়ি, তালুকদার পাড়া, যৌথ খামার, শামকছড়ি, তালুকদার পাড়া, পানছড়ি, ঘাগড়া রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের কলাবাগান, গাইয়াছড়া, আনসার ক্যাম্প এলাকা, ঘাগড়া বাজার এলাকা, হেডম্যানপাড়া, ঘাগড়া জুনুমাছড়া সড়কের পাশে পাহাড়ের পাশে সমস্থ বাড়িঘরগুলি এবং কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া, টিটিসি এলাকা, নাইল্যাছড়ি সুগারমিল সড়কের দুই পাশের পাহাড়ে, তারাবুনিয়া পাড়া, ডাববুনিয়া ছড়া, মাঝেরপাড়া, বড়ইছড়ি এলাকা, ছাগলখাইয়া এলাকায় কয়েকশত নিরহী অসহায় পাহাড়ী বাঙালী পরিবার পরিজন নিয়ে জীবনের ঝুকিঁ নিয়ে দির্ঘদিন যাবত বসবাস করে আসছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ছাইলাপ্রু মারমা, মো. জামশেদ, রিপাত, অমিয় চাকমা সহ অনেকেই ক্ষোভের সহিত বলেন আমরা যারা পাহাড়ে বসবাস করি তারা পাহাড়ের পাশে বা পাহাড়ের উপর এবং পাহাড়ের নিছে ছাড়া পরিবার পরিজন ছাড়া কোথায় বসবাস করবো বলেন ? আমরা তো সমতলের বাসিন্দা না। সমতল আর পাহাড়ী এলাকা তো এক নয়। পাহাড় ছেড়ে আমরা যাব কোথায়।

কথা হয় ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনের সাথে তিনি বলেন, পরিশেষে উপজেলার চার ইউনিয়নের পাহাড়ের পাশে বসবাসরত ঝুকিঁপুর্ন এসব পাহাড়ী বাঙালী পরিবারগুলি যদিওবা দির্ঘদিন যাবত পরিবার পরিজন নিয়ে জীবনের বেচেঁ থাকার প্রয়োজনে বসবাস করে আসছেন আবার আজ কয়েকদিন যাবত যেভাবে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে ফলে পাহাড় ধ্বস হয়ে অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে বলে উপজেলার সংশ্লিষ্ট সচেতন মহল মনে করেন।

এ ধরনের ঝুকিঁপুর্ন বসবাসের ব্যাপারে সরকারের বিভিন্ন প্রতিষ্টান জণসচেতনতামুলুক এবং সতর্কতামুলুক প্রচার কার্য্যক্রম পরিচালনা করলে এসব এলাকার মানুষজন অনেক সচেতন হতো বলেও অনেকে মনে করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিজিবি জোনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সেনাবাহিনীর বিশেষ অভিযানে খাগড়াছড়ির পানছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্য উদ্বার

নানিয়ারচর বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা

রাঙামাটির মিনি চিড়িয়াখানার পশুপাখি হস্তান্তর, দীর্ঘ ২৩ বছরের অবহেলার অবসান

বর্ষার বৃষ্টিতে প্রাণ ফিরেছে ফইরা মুরং ঝর্ণায়

পোকখালী নাইক্যংদিয়া বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর

ইউপিডিএফের বাঁধা উপেক্ষা করে কাউখালীতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সাধারণ মানুষ 

রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: