বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর রাঙামাটি লংগদু উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাবেতা রেজিঃ বেসরকারি প্রাঃ বিদ্যালয়ের হলরুমে ২ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ নুরুল করিমের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জেলা শুরা সদস্য খ ম মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যান বিভাগের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ওসমান গনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, উপজেলা সভাপতি শাহেদ আলম ইমন সহ সংগঠনটির আরোও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মন্ত্রীসভায় জামায়াতের দুইজন মন্ত্রী ছিল। এই পর্যন্ত কেউ এই দুই জন মন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করতে পারেনি। তারা ছিলেন সৎ ও যোগ্য। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌঁছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারি দপ্তরে আসতে হবে না। জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে। জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামী দিনের কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

কক্সবাজারের চৌফলদণ্ডীতে পারিবারিক দ্বন্ধে যুবক খুন

কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে নিহত-১, আহত-১

জুরাছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করেছে গ্রামবাসী; থানায় মামলা

হলফনামায় তথ্য গোপন করায় রামগড়ে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

রামগড়ের জোড়া খুনের রহস্য উদঘাটন, ক্ষোভ থেকে দাদী ও ফুফুকে গলাকেটে হত্যা

জাফর আলমকে চকরিয়া আদালতে হাজির করা হবে কাল

কর্ণফুলী সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘শাশ্বত মুজিব’ উন্মোচন 

নন্দপাল মহাস্থবিরের বর্ষাবাস সুবর্ণ জয়ন্তীতে নানা অনুষ্ঠান সম্পন্ন

বাঙ্গালহালিয়াতে উদ্বোধন করা হলো স্বপ্ন বিলাস রেস্তোরাঁ

error: Content is protected !!
%d bloggers like this: