মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে নানা কর্মসূচী পালিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৭, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ

 

“ঐতিহাসিক ৭ মার্চ”  উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা  প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার সহ বিভিন্ন সরকারি দপ্তর,  সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার  বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে   কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং গত ৬ মার্চ অনুষ্ঠিত ” বঙ্গবন্ধুর ভাষণ ”  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির , কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইসতিয়াক আহমেদ ও সাবেক   মুক্তিযোদ্ধা কমান্ডার   শাহাদাত হোসেন চৌধুরী।

এর আগে  উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা  পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর নেতৃত্বে দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বাংলাদেশ পুলিশ এর পক্ষ হতে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব এর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ এর পক্ষ হতে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্ব স্ব বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সদস্যদের মুখে হাসি ফুটালো মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির বোনাস

রাঙামাটিতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা কেইউজে’র

দীঘিনালায় ফুটপাত দখলের অভিযোগে জরিমানা

লংগদুর সাবেক মহিলা মেম্বার মমতাজ বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

‎রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অটোরিকশা সিএনজি দুর্ঘটনায় আহত–২

সেনাবাহিনীর উদ্যোগে মহালছড়িতে শিশুমঞ্চ উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণ নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

কাপ্তাইয়ে দূর্গা পুজা পরিচালনা উদযাপন কমিটি গঠন

রাঙামাটির বনরুপার জেবি স’মিল এলাকায় ড্রেন নির্মান ও রাস্তা সংষ্কারে বাধা দেওয়ার অভিযোগ

রাজস্থলীতে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: