শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোটে দুর্বৃত্তের আগুন; পুড়ে গেছে বোট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ

রাঙামাটিতে চাঁদার দাবিতে পর্যটকবাহী ইঞ্জিন চালিত নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বোটে ৬ জন পর্যটক ছিলো। তাঁদের কোন ক্ষতি করেনি। সবাই নিরাপদে আছেন।

শুক্রবার দুপুরে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের কাইন্দা মুখ এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি মোঃ আরিফুল আমিন।

এক পর্যটক বলেন, সকালে সুবলং ঝর্ণায় যাওয়ার পথে কাইন্দা মুখ এলাকায় পৌছালে অস্ত্রধারীরা আমাদের বোট থামিয়ে আমাদের সকলের মোবাইল ফোন নিয়ে বোট থেকে নামিয়ে দেয়। পরে বোটে আগুন ধরিয়ে দেয়।

বোট চালক গিয়াস জানান, পর্যটকদের নামিয়ে বোটসহ আমাকে পাশের একটি টিলায় নিয়ে গিয়ে বোটটি জ্বালিয়ে দেয়। পরে অন্য আরেকটি টিলায় আমাকে নামিয়ে দিয়ে চলে যায়।
তিনি আরও জানান, তারা ৫ জন ছিলেন এবং সবার হাতে অস্ত্র ছিল। তারা বলেছে চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোন পর্যটকবাহী বোট যাতে সুবলং না যায়। পরে পর্যটকদের নিয়ে রাঙামাটি নিয়ে আসা হয়।

কোতয়ালি থানার ওসি মোঃ আরিফুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোট ও অক্ষত অবস্থায় পর্যটকদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনার সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন আছে সম্ভাব্য এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

রাবিপ্রবিতে চাঁদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসীদের হানা

এক সপ্তাহেও উদ্ধার হয়নি কেপিএম চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্টের চুরি যাওয়া রোলার 

৩০১ পিস ইয়াবাসহ বাঘাইছড়িতে নারী মাদক কারবারি আটক 

চন্দ্রঘোনায় ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত 

হযরত ফাতিমা (রা.) এর জীবনীর উপর রাঙামাটিতে ইফা’র আলোচনা সভা

২৪ ঘন্টার অধিক বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন সাজেক

বৈসাবির রঙে রাঙা রাঙামাটি : বলি খেলা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত

সম্প্রীতির দৃষ্টান্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ঈদে ১৩০ পরিবারে উপহার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: