রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের রাইখালীতে সূর্যব্রত মেলায় পুর্ণার্থীদের ভিড়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই  উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর রাইখালী খাদ্য গুদাম সংলগ্ন মাঠে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল হতে সন্ধ্যা অবধি  অনুষ্ঠিত হলো  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা। এই উপলক্ষে  সুর্য্য দেবতার  পুজা অনুষ্ঠিত হয়।

মেলা আয়োজক কমিটির আয়োজনে এই সুর্যব্রত মেলায় শত শত পুর্ণার্থীদের ভীড় হয়। বিশেষ করে সনাতন সম্প্রদায়ের লোকজন ছাড়া বিপুল সংখ্যক পাহাড়ি সম্প্রদায়ের লোকজন এই মেলা আসেন কেনাকাটা করতে। বলতে গেলে পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয় এই সুর্য্যব্রত মেলা।

মেলা আয়োজক কমিটির সভাপতি  প্রীতিষ চন্দ্র দে কাজল বলেন,  প্রতি বছর মাঘ মাসের মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্য দেবের পুজা  দেয়ার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যব্রত মেলার আয়োজন করেন।

এই মেলায় বিভিন্ন এলাকা থেকে দোকানিরা মেলায় এসে বাহারি রকমের  মিষ্টি সহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাধনী, দা-বটি, খুন্তি,  কুঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাকসবজি ফলমূলের দোকানে পসরা সাজিয়ে রাখে। এছাড়া মেলায় শিশুদের জন্য  নাগর দোলার আয়োজন করা হয়েছে।

এসময় মেলায় আসা দর্শনার্থীরা বলেন, আমরা প্রতিবছর এই মেলায় আসি। সকলে মিলে আনন্দ করি।

মেলার দোকানিরা বলেন, এই বছর লোক সমাগম বেশী হয়েছে এবং বিক্রিও ভালো হচ্ছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ এর অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল

চন্দ্রঘোনা ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু

বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি

মারমা ভাষার প্রথম চলচ্চিত্র / ‘গিরিকন্যা’র প্রযোজকের সাথে মতবিনিময় 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাই থানা থেকে গ্রিল কেটে পালানো আসামী গ্রেফতার

চন্দ্রঘোনায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

কাপ্তাই প্রেসক্লাবে ইউএনও’র বিদায় অনুষ্ঠান

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: