বুধবার , ২২ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

থানচির বলি বাজারে আগুনে পুড়ল ৫৩ দোকান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মার্চ ২২, ২০২৩ ৯:৫২ পূর্বাহ্ণ

বান্দরবানে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের প্রধান ব্যবসার বাণিজ্য প্রাণ কেন্দ্র বলি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫৩ টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২২ মার্চ) সকালে আনুমানিক সাড়ে ৫টা দিকে বলি বাজার অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। পাশে ফায়ার স্টেশন না থাকায় প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, বলি বাজারে জামাল নামক চা বিক্রিটা দোকানে প্রথমে আগুন দেখে স্থানীয়রা। পরে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে থানচি উপজেলা ফায়ার সার্ভিসের জরুরি কল নম্বরে যোগাযোগ করে ঘটনাটি জানিয়ে দেন স্থানীয় ব্যবসায়ীরা।

এসময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাজারে পশ্চিম দিকে দু,তলা বিল্ডিং ও পূর্বে একতলা বিল্ডিং থাকায় বাকি দোকানগুলো অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাতে থেকে বেঁচে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়েছি। ব্যবসায়ীদের হিসাবে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে স্থানীয় নেতাকর্মীদের সাথে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

লংগদুতে শিক্ষার্থীদের নিয়ে সেনা জোনের পুনর্মিলনী

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপি যোগব্যায়াম প্রদর্শন সম্পন্ন

রাজস্থলীতে নূরুল উলূম নূরানী মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে রাজস্থলীতে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন

কাপ্তাইয়ের নৃত্যানুষ্ঠান ” নুপুর নিক্কণ ” অনুষ্ঠিত

রাঙামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাপ্তাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও কম্বল বিতরণ

রাঙামাটিতে আন্তর্জাতিক বন দিবস অনুষ্ঠিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

error: Content is protected !!
%d bloggers like this: