বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে ভারতীয় নাগরিকসহ আটক-২

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ২৪, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার সীমান্ত হতে রনি দাস (৩২) নামে ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ৪০ বিজিবির খেদকছড়া ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফিক হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বাংলাদেশী সহযোগীকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এসময় তিনি আরও বলেন। ২৩ অক্টোবর দুপুরে মাটিরাঙার খেদাছড়া ব্যাটালিয়নের শফিটিলা বিওপি এলাকায় বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তনের সময় রনি দাসকে আটক করে বিজিবি।

আটকৃত ভারতীয় যুবক রনি দাস দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার ললিত দাসের ছেলে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড ও আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ২টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৬০০ টাকা পাওয়া যায়।

এসময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগি হিসেবে মাটিরাঙ্গায় বেলছড়ির বাসিন্দা মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। এছাড়া সাইফুলের মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

রাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

মানিকছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

খাগড়াছড়ি জেলা যুবদলের সাথে মহালছড়ি উপজেলা যুবদলের মতবিনিময়

বান্দরবানে শিক্ষার্থীরদের মাঝে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙামাটিতে ছাত্রলীগের হরতাল-অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আলীদকমে গরু চোরা কার্বারীদের সংঘর্ষে একজন নিহত

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ঈদগাঁওয়ে মানববন্ধন

১২ দিনেও সরেনি রাস্তার দেয়াল; প্রতিবাদে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: