বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৯, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ

 

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে এই প্রতিপাদ্য নিয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে কাপ্তাইয়ে “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪” এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পুষ্টি কমিটির সভাপতি মোঃ মহিউদ্দীন পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, নার্স নহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে কাপ্তাই উপজেলায় সপ্তাহব্যাপী স্বাস্থ্য প্রতিষ্ঠানে সচেতনতামুলক স্বাস্থ্যবার্তা প্রদান, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, মা সমাবেশ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বিসিকাতাল উপলক্ষে “তৈবুংমা -অ -খুম বকনাই” উৎসব পালন

বাঘাইছড়িতে ১০০ হতদরিদ্র পরিবার পেলেন ইফতার সামগ্রী 

রাঙামাটিতে মঞ্চায়িত হল চাকমা নাটক ‘দুলো পেদার দোলি নাজানা’

বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তার আশ্বাস

খাগড়াছড়ির প্রতিবন্ধী মানুষদের সারথী হলেন সাবেক অধ্যক্ষ বোধি সত্ত্ব দেওয়ান

কাপ্তাইয়ে নদী থেকে জীবিত হরিণ উদ্ধার করলো কৃষক

রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি

কাপ্তাইয়ে ভিজিএফ চাল পেল ৫৫৫০ পরিবার

তাপদাহ উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার দায়ে বন বিভাগের থানায় মামলা  

error: Content is protected !!
%d bloggers like this: