বুধবার , ৮ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্মার্ট বাংলাদেশ গড়তে নারীরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে -খাগড়াছড়ি জেলা প্রশাসক

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মার্চ ৮, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, নারীরা বর্তমানে নিজেদের সক্ষমতা ও যোগ্যতা পরিচয় দিচ্ছে। নারীরা আজ পিছিয়ে নেই, এগিয়ে আছে, এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারীরাও নিজেদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে।

বুধবার (৮ই মার্চ ২০২৩খ্রি.) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং স্থানীয় এনজিও সংস্থাদের সহযোগিতায় খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান’র সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ. দা) সুষ্মিতা খীসা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নাইমুল হক-পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম মোসলেম উদ্দিন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার নাইমুল হক বলেন, নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে নেই, বর্তমানে এগিয়ে যাচ্ছে। পরিবারে দেখাশোনার দায়িত্বে যিনি গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করে মা। আর যে পরিবারে ‘মা’ মূল শিক্ষক, সেই পরিবার পিছিয়ে নেই। তাই নারীকে নিজ পরিবার থেকে গুরুত্ব দেওয়ার আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান বলেন, নারীদের কেউ জোর করে অধিকার দিবে না। অধিকার নিজ যোগ্যতায় ছিনিয়ে নিতে হবে। পুরুষরা আজ নারীদের জয় গান গাইছে, আগামীতে পুরো বিশ্ব নারীর জয়গান গাইবে। বর্তমানে নারীরা এগিয়ে গেছে, এগিয়ে যাবে। তারপরও পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে, তাহলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে তাঁরা হলেন- সফল মা (রত্নগর্ভা) হিসেবে ইন্দিরা চাকমা, নারী উন্নয়নে অগ্রদূত হিসেবে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, নারী উদ্যোক্তা হিসেবে নিপু ত্রিপুরা ও শর্মিলা দে’ এ চারজনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যািলি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে এসে শেষ হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্ঘটনায় আহত শিশুকে একাই হাসপাতালে নিলেন ট্রাফিক পুলিশ নুরুল আলম

বিজয়া দশমীতে হবে নৌ র‍্যালী  / কাপ্তাইয়ে আট পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে  

শ্রদ্ধা আর ভালোবাসায় কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার উদ্বোধন ​

বনরূপার ‘রেইনবো রেস্টুরেন্ট’ এখন ক্যাফে দাওয়াত

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বন্যায় জুরাছড়ির উন্নয়ন বোর্ডের সেতু ক্ষতিগ্রস্ত

সাজেকে মাইক্রোবাস খাদে পড়ে ৪ পর্যটক আহত

কাপ্তাইয়ের সংরক্ষিত বন হতে গাছ চুরির চেষ্টা: সরঞ্জাম ও নৌকা জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: