রবিবার , ২ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ট্যাব পেল ১০২ জন শিক্ষার্থী

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখান অফিসের উদ্যোগে জনশুমারী ও গৃহ গণনা ২০২১ প্রকল্প হতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ট্যাব বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অংজিং মারমা, কাচালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, কাচালং দাখিল মাদরাসার সুপার মাওলানা ওমর ফারুক, বিবিএস প্রতিনিধি ও ট্যাব বিতরণ কমিটির সদস্য সচীব অতীশ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মাঝে অনলাইনের ভালো ও খারাপ দিক নিয়ে আলোচনা করে সকলকে সঠিকভাবে ট্যাব ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় স্মার্ট নাগরিক তৈরির জন্য তোমাদের উন্নত মানের ট্যাব বিতরণ করা হচ্ছে। তোমরা গুগল-ইউটিউবের মাধ্যমে মুহুর্তেই যেকোনো বিষয় সম্পর্কে জানতে পারবে।

আলোচনা সভা শেষে উপজেলার ১৭ টি মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের (সরকারি ও এমপিওভুক্ত) নবম দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ১০২ টি ট্যাব বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়ির শাপলা বিলে ফুটেছে ফুল; ডাকছে পর্যটক

ঈদগাঁও–ঈদগড় সড়কে অপহৃত নজরুল, মুক্তিপণে ছাড়

ওয়াগ্গাতে আম্রপালির ফলন কম, হতাশ কৃষকরা

কাউখালীতে পাহাড়ের প্রথম রঙিন ফুলকপি চাষে কৃষকের সফলতা

খাগড়াছড়ি সদরে শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

কাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবায় জনসচেতনতা

সাজেকে লেগুনা উল্টে ৪ পর্যটক আহত

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

চন্দ্রঘোনায় ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

তারুণ্যের উৎসব উপলক্ষে মহালছড়িতে মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: