শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান- দীপন তালুকদার দীপু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
জানুয়ারি ৪, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেছেন ,দেশের মানুষ বিরাজমান সংকট উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চায়। অতীতে ১৯৭১ সাল হতে সকল জাতীয় সংকটে শহীদ জিয়া ও তার পরিবার কান্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, একদলীয় বাকশালী শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়া জাতিকে প্রথম সংস্কার উপহার দিয়ে ইতিহাস গড়েছিলেন এবার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শহীদ জিয়ার যোগ্য উত্তরসুরি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বিশ্ব দরবারে একটি সমৃদ্ধ জাতি উপহার দিবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে রেখেছিল, তাই ৩১ দফার মাধ্যমে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করতে চায়। আমাদের সকলকে তার এই ৩১ দফা সবার কাছে তুলে ধরতে হবে।’ তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন ‘আওয়ামী লীগ লুটপাট করে দেশ শেষ করে দিয়েছে। গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সব সম্পদ লুট করে তারা বিদেশ পাচার করেছে। গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে। দীপন তালুকদার দীপু আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নের্তৃত্বে সকলকে ঐক্যবন্ধ থেকে কাজ করার আহবান জানিয়েছেন।

তিনি শনিবার(০৪ জানুয়ারী) কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘাগড়া ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাফায়েত হোসেন পিনটুর সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি মোঃ মহিউদ্দিন,সাংগঠ‌নিক সম্পাদক সাইফুৃল ইসলাম শা‌কিল,কাউখালী উপজেলা বিএনপির সহসভাপতি সাজাই মং মারমা, অজৃন মনি চাকমা, বেলাল হোসেন, কাজী ফারুক, আলী আহমেদ, সাধারন সম্পাদক আব্দূল মোতালেব, সিনিয়র যুগ্ন সম্পাদক ছগির আহমেদ ও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন।

সভায় ঘাগড়া ইউনিয়নের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা।

বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণ দল গঠন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদগাঁও উপজেলা বিএনপি’র আনন্দ র‍্যালি ও সমাবেশ

রাঙামাটির কাউখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফাহিমের ধর্ষণকান্ড

মহালছড়ি ধুমনিঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী আহত, সেনা সদস্যদের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ

চট্টগ্রাম ব্যুরো অফিসে নানান আয়োজনের মধ্য দিয়ে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে মহালছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

গুইমারা পুলিশের অভিযানে ৮ লাখ টাকার সেগুন ও গোদা কাঠ উদ্ধার

কাপ্তাইয়ে পবিত্র ঈদ উল আযহা পালিত

রাঙামাটি লিগ্যাল এইডের সাথে কারাবন্দীদের সমন্বয় সভা

error: Content is protected !!
%d bloggers like this: