রবিবার , ২১ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে ৯ হাজার আনারস চারা বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২১, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ

 

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়  রাঙামাটির কাপ্তাই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে  ৪টি কৃষক পরিবারের মাঝে ২২শত ৫০টি করে মোট ৯ হাজার আনারস চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে আনারসের চারা তুলে দেন কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মহিউদ্দিন।

উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে এসময়  উপজেলা  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,  উপকারভোগী কৃষক এবং  উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ বলেন, “আনারস প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এমডি-২ সুপার সুইট জাতের বিদেশ থেকে আমদানিকৃত যে আনারস চারা দেওয়া হচ্ছে সেটি অত্যন্ত উন্নতমানের জাত। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ, রোগ প্রতিরোধক উপাদানে ভরপুর আনারসের এই জাত অত্যন্ত সুমিষ্ট এবং আকারে অনেক বড় হওয়ায় এটির সম্ভাবনা খুবই উজ্জ্বল। পাহাড়ি জনপদের অনাবাদি জায়গায় এই আনারস চাষে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণে এটি সহায়ক ভূমিকা রাখবে।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে জাল টাকাসহ আটক-১

গুইমারায় সেনা অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

কাপ্তাই ইউনিয়নে মৎস্যজীবিদের মাঝে চাল বিতরণ

মন্দাভাব চলছে কাপ্তাই পর্যটন শিল্পে: সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

দীঘিনালায় তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

স্মার্ট বাংলাদেশ গড়তে নারীরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে -খাগড়াছড়ি জেলা প্রশাসক

কাপ্তাইয়ে আহত ফারুককে দেখতে বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক

এবার নিজ উদ্যোগে সড়ক মেরামত করলো রামগড় বিএনপি

কাপ্তাইয়ের চন্দ্র ত্রিপুরা ক্রিকেট বল নিক্ষেপে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

error: Content is protected !!
%d bloggers like this: