শুক্রবার , ৩ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রচারনায় সরগরম

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ৩, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

 

শিল্প এলাকা হিসাবে খ্যাত রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) পদ্ধতিতে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।

গত ২৭ মে প্রতীক বরাদ্দের পর পরই ২ জন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সাধারণ সদস্য প্রার্থী এবং ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সকাল হতে রাত অবধি বিরামহীন প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার মিতিঙ্গাছড়ি এলাকা সহ বিভিন্ন ওয়ার্ডে এবং অলিতে গলিতে কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন মিলন। এইসময়ে তিনি আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান জানান।

এদিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমাও গত বৃহস্পতিবার কেপিএম এর বিভিন্ন এলাকায় তাঁর সমর্থিত কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এইসময় তিনি সাবেক চেয়ারম্যান হিসাবে দায়িত্বপালনকারী সময়ে বিভিন্ন উন্নয়ন এর কথা জনগণের সামনে তুলে ধরে আনারস প্রতীকে ভোট দেবার আহবান জানান।

গত বৃহস্পতিবার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা যায় সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা তাদের কর্মী সর্মথকদের নিয়ে দোয়ারে দোয়ারে ভোট প্রার্থনা করছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির পানছড়ি বাজারে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন

বাঘাইছড়িতে শেখ কামাল জম্মবার্ষিকী পালন

কৃষক বাচ্চুর সেচপাম্পের স্বপ্ন পূরণ করলেন কাপ্তাই ইউএনও

রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক

বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে দেশব্যাপী আবারো জুলাই জাগরণ নেমে আসবে

মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপকরণ চারা বিতরণ

বিদ্যালয়ের গেইটের পিলার ভেঙে দুই শিক্ষর্থী আহত

কাপ্তাইয়ে শিক্ষার্থী সংবর্ধনা শিক্ষা উপকরণ বিতরণ

পাহাড়ে জুমে বীজ বপন শুরু, ব্যস্ত জুমিয়ারা

error: Content is protected !!
%d bloggers like this: