বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কর্ণফুলীতে কাপ্তাই মৎস্য অফিসের অভিযানে ৪৫০০ মিটার জাল জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ২২, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসের অভিযানে  কর্ণফুলী নদী থেকে সাড়ে ৪ হাজার মিটার মাছ ধরার বিভিন্ন জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। সেই সাথে অবৈধভাবে গড়ে উঠা ৯১ টি মাছ ধরার ফাঁদও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২মে) বিকাল ৪ টা হতে রাত ৮ টা পর্যন্ত কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর শীলছড়ি বালুরচর এলাকা এবং চিৎমরম সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন সরকার এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৮ টায় এই প্রতিবেদককে জানান,
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে কর্ণফুলী নদীতে মার্চ থেকে জুলাই পর্যন্ত ৫ মাস মাছ ধরা  বন্ধ রয়েছে। তাই এই সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় আমরা অভিযান পরিচালনা করেছি।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এবং ১২ বিধি লংঘনের কারনে নদীতে থাকা এসব মাছ ধরার সরঞ্জাম মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী জব্দ করা হয় এবং জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত সরঞ্জামে রয়েছে গাড়া জাল ৬টি ২ হাজার মিটার, কারেন্ট জাল ৩টি ৫শত মিটার, অনান্য ভাসমান জাল ৪টি ২ হাজার মিটার এবং মাছ ধরার ফাঁদ ৯১টি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়ি ডিসি এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্কের উদ্বোধন

রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডের বর্ণাঢ্য আয়োজন

পাবলিক পরীক্ষায় অধিকতর ভালো ফলাফল অর্জনে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে কর্মশালা

রাষ্ট্রীয় মর্যাদা চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ

পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

কাপ্তাইয়ে হিল ফ্লাওয়ারের জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক  কর্মশালা 

আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী / ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত

তৃতীয় দিনে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের অভিযানে ২১ হাজার বর্গফুট জাল ও নৌকা জব্দ

রাঙামাটির সব উপজেলায় শিক্ষক ও চিকিৎসক সংকট- রাঙামাটি জেলা প্রশাসক

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে- হানিফ

error: Content is protected !!
%d bloggers like this: