শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

না ফেরার দেশে বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
এপ্রিল ১৫, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী  চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

শনিবার (১৫এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামের বেসরকারী হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বান্দরবান পৌর মেয়রের ব্যক্তিগত সহকারী আশুতোষ দাশ আশু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি ব্যক্তি জীবনে বর্নাঢ্য রাজনৈতিক ও ক্রীড়া সংগঠক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাধারণ সম্পাদক ছিলেন মোঃ ইসলাম বেবী।

১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান আমলে বান্দরবান মহুকুমা শাখার প্রথম প্রতিষ্ঠাকালীন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।

পরবর্তীতে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সর্বশেষ ২০১৫ সাল থেকে বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৩০ডিসেম্বর ২০১৫ সালে ও ১৪ফেব্রুয়ারী ২০২১সালে দুইবারে বান্দরবান পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন।

পারিবারিক সুত্রে জানা যায় গত ১৩ এপ্রিল রাতে শরীরে জ্বর আসে। ১৪এপ্রিল সকালের দিকে পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে সেদিন বাদ জুমা তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আই সি ইউ তে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল ৬ টা ৪০মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাবাসী কাদঁছে। পুরো বান্দরবান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বিকেল ৫টা বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে বান্দরবান শহরের কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এবং তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের ভালুকিয়ার এবিএম ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা, বন্ধের নোটিশ জারি

দীঘিনালায় পার্বত্য চুক্তি দিবসে নানা আয়োজন

রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৭তম মহাপ্রয়ান দিবস পালিত

বাঘাইছড়িতে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় প্রার্থনা

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার অভিযান, ৩ দোকানে জরিমানা

কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত

মোনোঘর পাহাড়ের শিক্ষার বাতিঘর-পার্বত্যমন্ত্রী

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাঙ্গালহালিয়াতে আকস্মিক অগ্নিকাণ্ডে টমটম চালকের ঘর ভস্মীভূত

সংবর্ধিত অনুষ্ঠানে দীপংকর / অবৈধ অস্ত্রধারীরা পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে

error: Content is protected !!
%d bloggers like this: