বুধবার , ৯ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঋতুপর্ণার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিএনপি: রিজভী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৯, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় যাবতীয় দায়িত্ব নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় এ দায়িত্ব নেওয়া হয়েছে। বুধবার সকালে বৃষ্টি উপক্ষো করে কাদামাক্ত ও জলাবদ্ধা পথে হেঁটে ছড়া মাড়িয়ে ঋতুপর্ণার মায়ের শারীরিক ও স্বাস্থ্যের খোঁজ নিতে তাদের রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাইছড়ি গ্রামের বাড়িতে গেলে সেখানে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলে রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এই খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে মগাইছড়ি গ্রামে তার বাড়িতে আসি। ঋতুপর্ণার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি। তাকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, মগাছড়ি গ্রামে যাতায়াতে সড়ক নির্মাণ নিয়ে গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম তার বাস্তব প্রমাণ কিছুই নেই। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি।
এ সময় দলটির পক্ষে ঋতুপর্ণার মা বসুপতি চাকমার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে তার (ঋতুপর্ণার মা) ও পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভ কামনা ও সহমর্মিতার বার্তা পৌঁছিয়ে দেন তিনি। ঋতুপর্ণার মা বসুপতি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভূগছেন।

রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটিতে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ পক্ষ থেকে ১ লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে ১ লাখ টাকার অনুদান বসুপতির হাতে তুলে দেন রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির সদস্যরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন

ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

কোটা ইস্যুতে রাঙামাটি জেলা ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

একান্ত সাক্ষাতকারে জি বাংলার সারেগামাপা এর শিল্পী শুভ দাশ

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা সম্পন্ন

৩ ফুট খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাইয়ে স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ষষ্ঠক নেতা কোর্সের সমাপনী

বছর বিদায়-বরণে মুখরিত কাপ্তাই, পর্যটনে নতুন হাওয়া

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের দ্বিতীয় রাউন্ডে দেশের গান গাইলো শতাধিক প্রতিযোগি

হেলমেট না পরায় ৫ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!
%d bloggers like this: