রবিবার , ৩১ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিক্ষা বিস্তার ও বেকার জনগোষ্ঠীর স্বাবলম্বিতায় কাজ করছে বিজিবি

প্রতিবেদক
গোলামুর রহমান, লংগদু, রাঙামাটি
আগস্ট ৩১, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া বেকার যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী মোট ৩১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

এই প্রশিক্ষণের আওতায় দরিদ্র যুবকরা ‘‘ফার্নিচার এন্ড কেবিনেট মেকিং’’, ‘‘হস্ত শিল্প (বেত ও বাঁশ)’’ ‘‘ইলেকট্রিক এবং হাউজ ওয়্যারিং’’ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে (৩১ আগস্ট ২০২৫) ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ভালো ফলাফল অর্জনকারী ০৩ প্রশিক্ষণার্থীকে কর্মসংস্থান সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে জোন কমান্ডার জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত অনগ্রসর ০৭টি স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও, শিক্ষক-শিক্ষিকা, হেডম্যান ও কারবারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

জোন কমান্ডার বলেন, “অদূর ভবিষ্যতে বিজিবি স্থানীয় জনগণের সহযোগিতায় আরও উন্নয়নমুখী কর্মসূচি হাতে নেবে যাতে যুবসমাজ সঠিক পথে পরিচালিত হয় ও মাদক থেকে দূরে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি পার্বত্য এলাকার যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে চায়, যাতে তারা মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ থেকে দূরে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিবি কর্তৃক পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জনসংহতি সমিতির(জেএসএস) প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

২৮ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তির উদ্বোধন বাঘাইছড়িতে

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৬

সাজেকে ৫০ হাজার গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ

কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে পড়া ১৭৫ পর্যটককে উদ্ধার করল পুলিশ

বরকলে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ 

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দু’জন

ঈদগাঁওয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ সিএনজি চালক আটক

কাপ্তাইয়ের সাবেক মেম্বার ও প্রবীন সমাজসেবক সৈয়দ সিরাজুল মুন্সীর ইন্তেকাল

ঢাবি’র ভিপি সাদিক: যাঁর শিক্ষা জীবনের ভিত গড়েছে ‘খাগড়াছড়ি বায়তুশ শরফ’

error: Content is protected !!
%d bloggers like this: