মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে ২ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১৫, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

আজগর আলী খান, রাজস্থলী
রাঙামাটির রাজস্থলীতে ক্যান্সারসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ২ জন রোগীকে নগদ ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ ভুক্ত ভোগী পরিবারের সহায়তার চেক তুলে দেন।
এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিয়া উদ্দিন বলেন, প্রতি বছর ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি রোগী সহ দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষকে সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব চিকিৎসা সহায়তা দেয়া হয়। রোগীরা প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে সবাই এই চিকিৎসা সহায়তা পাবে।
চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ডাঃ রুইহলাঅং মারমা, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: