মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীর সুরেশ চাকমার পাশে ইউএনও আতিকুর রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
জানুয়ারি ১৪, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ

রাঙামাটি ঘাগড়া কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের যৌথ খামার এলাকায় জীর্ণশীর্ণ বাড়িতে বসবাস সুরেশ চাকমা ও প্রতি রানী চাকমা দম্পতির। বাড়িতে নেই বসার বা শোবার কোন আসবাব। আসবাব বলতে একমাত্র মাদুর। সেই পরিবারটির পাশে দাঁড়ালেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। পরিবারটির জন্য নগদ অর্থ, শীতবস্ত্র ও কাঁচাবাজার তুলে দেন তিনি।

আজ (মঙ্গলবার) সকালে অসহায় সুরেশ চাকমার বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন কাউখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্কা মোঃ ফজলুর রহমান, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান সহ অনেকে।

এসময় সুরেশ চাকমার নাতি কলিন চাকমার পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন ঘাগড়া উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ।

গতকাল একটি বেসরকারি টেলিভিশনে অসহায় সুরেশ চাকমার পরিবার নিয়ে সংবাদ প্রচারের পর আজ প্রশাশনের পক্ষ থেকে সহযোগীতা পেয়ে খুশী পরিবারটি।

স্ত্রী, ১ মেয়ে ও ১ নাতিকে নিয়ে বসবাস সুরেশ চাকমার। প্রতি রানী চাকমা কানে খুব একটা শোনেন না। ভালোভাবে দেখেন না চোখেও। বিয়ের পর নি:সন্তান সুরেশ দম্পত্তি দত্তক নেয় মেয়ে সাধান রানী চাকমাকে। মেয়েটিও বাক ও মানসিক প্রতিবন্ধী। মেয়ে বড় হবার পর অনেক চেষ্টার ফলে বিয়ে দেন। বিয়ের বছর খানেক পর মারা যান মেয়ের স্বামীও। এর মধ্যে জন্ম নেয় একটি পূত্র সন্তান। এই চারজনের সংসার দু:খই যেন তার নিত্য সঙ্গী।

এসব সহযোগীতা দেওয়ায় পরিবারটি ও স্থানীয়রা ধন্যবাদ জানান প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু বঙ্গবন্ধু শিশু কিশোর পাঠাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন

বাঘাইছড়িতে দুই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার 

যেভাবে বুঝবেন করোনার উপসর্গ

দীঘিনালায় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) 

কাপ্তাইয়ে ওয়াইসিল পরিবহনের উদ্বোধন: চলবে জেটিঘাট হতে বহদ্দারহাট

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

রামগড়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন; ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচী ২য় পর্যায় এর উদ্বোধন

রামগড়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকিতে কেইউজে’র উদ্বেগ

জুরাছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: