শনিবার , ২৭ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

গুইমারায় ইউপিডিএফের সাবেক কর্মীকে অপহরণ, উদ্বেগ ও শঙ্কা পরিবারের

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ২৭, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি বাজার সংলগ্ন মহাজনপাড়া এলাকা ইউপিডিএফের সাবেক কর্মী সুদীপ্ত ত্রিপুরাকে (৩৫)কে অপহরণ করেছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২) রাতে এ রাতে অপহরণের ঘটনা ঘটে তবে আজ তা প্রকাশ পায়। অপহৃত সুদীপ্ত ত্রিপুরার বাড়ি সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায় বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাতে একটি স্বশস্ত্র সন্ত্রাসীগ্রুপ সুদীপ্ত ত্রিপুরাকে অপহরণ নিয়ে যায়। এ ঘটনায় তার পরিবার শঙ্কা ও উদ্বেগ জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। অবিলম্বে অপহৃত সুদীপ্ত ত্রিপুরাকে উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় এলাকাবাসী ও অপহৃত পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, অপহরণের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেননী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেওয়া অব্যাহত রেখেছে। একই সাথে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এ অপহণের ঘটনায় প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের পক্ষ থেকে গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করে ইউপিডিএফ এর খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এক বিবৃতিতে তিনি অপহৃত সুদীপ্ত ত্রিপুরার উদ্ধারে প্রশাসনের কার্যকর তৎপরতা না থাকার অভিযোগ তোলেন।

অন্যদিকে- গণতান্ত্রিক ইউপিডিএফ এর গুইমারা উপজেলা সমন্বয়ক নবীন চাকমা অপহরণের দায় অস্বীকার করে বলেন, বিষয়টি আমি কিছুই জানি না। এ ঘটনার সাথে আমার পার্টির কোন সম্পৃক্ততা নেই। হয়তো অন্ত:কোন্দল বা দলে কাজ না করায় তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে উল্টো অভিযোগ তোলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বান্দরবানের বন্যা কবলিত নারীদের মাঝে সুরক্ষার উপকরণ বিতরণ

রামগড়ে নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা করলেন এমপি কুজেন্দ্র

কাপ্তাই হ্রদেও পানি বাড়ছে ৪ উপজেলার হাজার হাজার মানুষ পানি বন্দী, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে কাপ্তাইয়ে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু 

রাঙামাটিতে সিএনজি ও পিক-আপভ্যানের সংঘর্ষে নিহত-৫, আহত-১

চন্দ্রঘোনায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

<span style='color:#ff0000;'>  /</span> জুরাছড়িতে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ ও প্রশিক্ষণ

/ জুরাছড়িতে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ ও প্রশিক্ষণ

কাপ্তাইয়ে কৃষক মাঠ স্কুলের উদ্বোধন 

কোতোয়ালী থানা জেলার ৫ বারের শ্রেষ্ঠ থানা নির্বাচিত

error: Content is protected !!
%d bloggers like this: