বুধবার , ৩১ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ৪৩ বিজিবি

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
জুলাই ৩১, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

গৌরব আর সাফল্যের ২২ বছর পার করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে রামগড়ে যাত্রা শুরু করে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন। এর আগে ২০০২ সাল থেকে ২০১৬ সালের আগস্ট মাস পর্যন্ত নওঁগায় দায়িত্ব পালন করে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন।

আজ বুধবার (৩১ জুলাই) ভোর থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাদ ফজর ব্যাটালিয়ন সদর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেজিমেন্টাল পতাকা উত্তোলন শেষে ৯টায় অনুষ্ঠিত হয় বিশেষ দরবার। দুপুরে জোন সদর হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশালাকৃতির কেক কেটে অনুষ্ঠিত হয় প্রীতিভোজ।

রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আবুল আহসান।

৪৩ বিজিবি উপ-অধিনায়ক নুর আহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক আলমগীর কবির, ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার ওসি দেবপ্রিয় দাসসহ প্রমুখ।

এসময় বিভিন্ন জোন অধিনায়ক-উপ অধিনায়ক, সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সামাজিক অপরাধ প্রতিরোধে মসজিদে ওসির জনসচেতনতামূলক বক্তব্য

ঈদগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৪ ঘন্টা না পেরোতে ফের সাজেকে সড়ক দুর্ঘটনা, আহত ১২

খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লাখ টাকা জরিমানা

অভিনেতা রনজিত মল্লিকের দিন কাটছে যেভাবে

পারিবারিক মনোমালিন্যের জের: রাইখালীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ইউনিক আইডি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা ইউজিসির

বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে লাল সবুজের বৃক্ষরোপণ

জাতীয় শিশু দিবসে জাতির পিতার ম্যুরালে কাপ্তাই পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন 

ভালুকিয়া বিহারের উন্নয়নসহ এলাকার সব দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

error: Content is protected !!
%d bloggers like this: