বুধবার , ৪ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদু সেনা জোনের আর্থিক সহায়তা

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
অক্টোবর ৪, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন (তেজস্বী বীর) উপজেলার দুটি মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য এবং কলেজে ভর্তির সঙ্গে চিকিৎসার বাবদ দুজনকে আর্থিক সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় জোনের মাইনীমূখ আর্মি ক্যাম্পে এসব অনুদান প্রদান করা হয়েছে।

এসময় মাইনীমূখ ইউনিয়নের আওতাধীন সোনাই কালু মাঝির টিলা জামে মসজিদের অযু খানার টিন ক্রয় বাবদ আট হাজার টাকা, থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাইট্টাপাড়ার আলতাফ মার্কেট এলাকার সাইফুল্লাহ সাকিবকে হাত ভাঙ্গার চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা, পশ্চিম সোনাই তৈয়বিয়া জামে মসজিদের সৌর বিদ্যুৎতের জন্য চৌদ্দ হাজার টাকা, কলেজ ভর্তির জন্য গাঁথাছড়ার হুমায়রা আক্তারকে সাত হাজার টাকা সহ মোট চৌত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে জোন অধিনায়ক হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, আগামীতেও আমাদের এসকল কার্যক্রম অব্যহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: