মঙ্গলবার , ২১ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচন

প্রতিবেদক
আজগর আলী খান, রাজস্হলী, রাঙামাটি
মে ২১, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ

মঙ্গলবার ( ২১ মে) সকাল ৮ টা হতে  অনুষ্ঠিত হচ্ছে রাজস্থলী উপজেলা পরিষদের  নির্বাচন। এতে  উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, প্রতিদ্বন্ধিতা করছেন। রাজস্থলী উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া বলেন, উপজেলার ৩ টি ইউনিয়নে  ১৪ টি ভোট কেন্দ্রে ৬৪ টি বুথে সর্বমোট  ২০ হাজার ৮ শত৬৮ জন ভোটার ভোট প্রদান করবেন।  তৎমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫শত ৮৬ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ২ শত৮১ জন। তিনি আরোও বলেন, মোট ২ শত ৬ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিস এবং সহকারী পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

রাজস্থলী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র জানান,  প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল দিচ্ছেন।

এদিকে সকাল ৮ টায় কুইক্যা ছড়ি সরকারি প্রাথমিক কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের উপস্থিতি নাই বললে চলে। সকাল সাড়ে ৮ টায় ইসলামপুর স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানেও ভোটার উপস্থিতি কম। এসময় ভোট দিতে আসা প্যারালাইসেস রোগী মাইকো খিয়াং বলেন, ভোট দিতে এসে খুব ভালো লাগছে। এসময় কথা হয় ভোট দিতে আসা ৯০ বয়সী ছালমা বেগমের সাথে। তিনিও বলেন,  ভোট দিতে এসে খুব ভালো লেগেছে।

এদিকে সকাল সাড়ে ৯ টায় ১ নংঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এসে দেখা যায়।  মহিলাদের লাইনে কিছুটা ভোটার আছে, তবে পুরুষ লাইনে ভোটার কম। এসময় কথা হয় ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার করিম উদ্দিনের এর সাথে। তিনি জানান, সকাল ৯.৪৫ মিনিট পর্যন্ত প্রায় ২ শতের কাছাকাছি ভোট পড়েছে।

এদিকে পাহাড়ি অধ্যুষিত এলাকা লংগদু, চুষাক পাড়া ও নারাইছড়ি কেন্দ্রে সকাল হতে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে মানবিক পুলিশ শওকত

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভেসে উঠায় ৩ মাস পর আজ খুলে দেওয়া হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

সাজেকের দূর্গম ভূয়াছড়িতে শিশুদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছে সেনাবাহিনী

রামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ও সতর্কবার্তা

কাপ্তাইয়ের  শিলছড়িতে সামাজিক শৃঙ্খলা কমিটি গঠন

রাঙামাটিতে ডিজিএনএম’র মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীদের মানববন্ধন

চন্দ্রঘোনা ইউনিয়নে ২ জন চেয়ারম্যানসহ ৪০ জনের মনোনয়ন পত্র জমা

দরপত্র আহবান

কাপ্তাইয়ের দূর্গম বারুদগোলা মৌজায় শতবর্ষী জটাধারী বটগাছ দেওদুলং

error: Content is protected !!
%d bloggers like this: