বুধবার , ৯ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
নভেম্বর ৯, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ

 

রাঙামাটি রাজস্থলী উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন হয়েছে।

৮ নভেম্বর সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

স্টল পরিদর্শন শেষে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ডা. রুইহলাঅং মারমা, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেখ মাহমুদ, কৃষি অফিসার মাহবুব আলম রনি, ওসি তদন্ত সামশু উদ্দিন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা।

মেলায় ২৪টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়।

এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়।

মেলায় সরকারি-বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিকবান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়।

উদ্ভাবনী মেলাতে স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠান শেষে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালার বন্যার্তদের খাদ্য সামগ্রী দিয়েছে সেনাবাহিনী

জুরাছড়িতে নবাগত জোন অধিনায়কে বরণ ও নারী কাবাডি দলকে সংবর্ধনা

৭২ এর মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে চাই- নাহিদ ইসলাম

বিলাইছড়িতে প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে শিম চাষ

কাপ্তাইয়ে পরিসংখ্যান দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

খাগড়াছড়িতে সেনাবাহিনী’র কুচকাওয়াজ ও নবীন সেনা সদস্যদের শপথগ্রহণ 

একটেড বাংলাদেশের সঙ্গে শাহজাহান চৌধুরীর বৈঠক

কাপ্তাই বিদ্যুৎ বিতরণ অফিস থেকে ৩টি ট্রান্সমিটার চুরি

আমার প্রতিটি মুহূর্ত খাগড়াছড়িবাসীর জন্য উৎসর্গ করা: রামগড়ে নবাগত ডিসি

বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: