শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
এম কামাল উদ্দিন, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ

 

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে বিশাল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৯টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তর, স্কুল,কলেজ, এনজিও সংস্থা, জেলা রোবার স্কাউট ও সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীরা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী বর্ণাঢ্য মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন,দুর্নীতির বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ বিশ^।সে সাথে বাংলাদেশও আজ দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার। আজকের এই দিনে আমরা সবাই শপথ নেব দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

যারা দুর্নীতি করছে আর দুর্নীতিকে সহায়তা করছে তারা সবাই সমান অপরাধী। আমরা স্ব-স্ব দপ্তর দুর্নীতি মুক্ত রাখবো। যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে। কেউ আইনের উর্ধেব নয়। যারা অন্যায় ও দুর্নীতি করে তারা অবশ্যই অপরাধী। অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক এসএম

ফেরদৌস ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা,দুদক উপ-পরিচালক মোঃ সফি উল্লাহ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম, জেলা রোবার স্কাউটের কমিশনার ও প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ আরো অনেকে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে সেনা অভিযানে ইউপিডিএফ সদস্য আটক

রাজপথে থেকেই সবসময় ছাত্ররা নতুন বাংলাদেশ বির্নিমান করেছে– জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ

ঈদগাঁওয়ের পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

কাপ্তাইয়ে এইচএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ১৫ জন শিক্ষার্থী

রাঙামাটির সরকারী ১৫ মেট্রিক টন চালসহ ট্রাক চালক চট্টগ্রামে আটক

কাপ্তাই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

রামগড় স্থলবন্দরে ১৯০কোটি টাকার নির্মাণ প্রকল্পে দুদকের অভিযান

রাজস্থলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

কাউখালীতে উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প’

মহৎপ্রাণ মানুষকে পাশে চান ব্রেনস্ট্রোক করা কাউখালীর হতদরিদ্র গৃহবধূ শ্যামলী চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: