শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গত ৫ আগষ্টকে কাজে লাগিয়ে সবাইকে কাজ করার আহবান পার্বত্য উপদেষ্টার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২১, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

গত ৫ আগস্টকে যথাযথ ভাবে কাজে লাগিয়ে সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার বিকালে রাঙামাটি শহরের অদূরে অবস্থিত মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানটির ৫০বছর পুর্তি (সুবর্ণজয়ন্তী) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরো বলেন, আমাদর দেওয়ার কিছুই নেই দিয়ে গেলাম চিন্তাটা। তাই চিন্তা টা সবাই ধরে রাখবেন। মনোঘর শিক্ষাপ্রতিষ্ঠানকে কি ভাবে ধরা রাখার যায় সে চেষ্টা করতে হবে। এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে উপকার করতে হবে। সমাজ ও দেশকে নিয়ে সবার চিন্তা করতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বলতে হবে যে আমারও কথা বলা ও কিছু করার অধিকার আছে। পড়া লেখা শেষ করে উচ্চ পর্যায়ে গিয়ে মেইন স্টিমের সাথে থাকলে আমরা সহজে এক সাথে এগিয়ে যেতে পারবো। পার্বত্য চট্টগ্রামকে ডেভেলপ করতে অন্তর্বর্তীকালিন সরকার আন্তরিক।

শিক্ষাঅনুরাগী ও মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, রাঙামাটির পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ন সচিব) রিপন চাকমাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, পাহাড়ের এক কোণে বিগত ৫০ বছরের এই শিক্ষাপ্রতিষ্ঠান অনেক সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আজ অনেক সুনাগরিক গঠন করা হয়েছে। এই প্রতিষ্ঠানে পড়াশুনা করে অনেকে হয়েছেন রাজনীতিবিদ, সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কবি সাহিত্যিক এবং দেশ বিদেশে শিক্ষাবিদ ও বড় বড় ব্যবসায়িক। মনোঘর শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কৃতিত্ব রয়েছে দেশে ও বিদেশে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ৫টি চোরাই মোটরসাইকেলসহ সিন্ডিকেট চক্রের ৫ চোর গ্রেফতার

খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত

বসন্ত মোন পাংখোয়া পাড়ায় ৩০০ বছরের চার্চের উদ্বোধন

কাপ্তাইয়ের ভালুকিয়ায় তনচংগ্যা বর্ণমালা শিক্ষা কোর্সের সনদপত্র বিতরণ

রাঙামাটির প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে উপজেলা পরিষদের সংবর্ধনা

কাপ্তাইয়ে হয়ে গেল সংগীত সন্ধ্যা “সুরের জলসা “

ঈদগাঁওয়ে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেল ক্ষুদে শিক্ষার্থী

ঈদগাঁওয়ে গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন

ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

রাজস্থলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

error: Content is protected !!
%d bloggers like this: