শুক্রবার , ২০ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে পাহাড়ি ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২০, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় তিনদিন পর মেহরাব হোসাইনের (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গত মঙ্গলবার নাইক্ষ্যংছড়িতে ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হয়।

শুক্রবার (২০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার রেজুখালের মোহনায় মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা উখিয়া থানা পুলিশকে খবর দিলেও পুলিশের পৌঁছাতে বিলম্ব হলে স্থানীয়রাই মরদেহ শনাক্ত করে নিহতের বাড়িতে নিয়ে যান। নিহত মেহরাব, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেহরাব তার ১৮ জন বন্ধু-বান্ধবসহ ফাত্রাঝিরি ঝরনায় বেড়াতে গিয়েছিলেন। ঝরনা দেখে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢল নামে। আচমকা খালের পানি বেড়ে গেলে বাঁশের তৈরি সাঁকো ভেঙে পড়ে। পার হওয়ার সময় মেহরাব পানির তোড়ে ভেসে যান এবং মুহূর্তেই নিখোঁজ হন।

হলদিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য এম. মনজুর আলম বলেন, “নিখোঁজের পর থেকেই মেহরাবের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ এলাকার শত শত লোক ফাত্রাঝিরি ঝরনা এলাকায় খোঁজাখুঁজি করছিলেন।

তিনি আরও বলেন, “শুক্রবার বিকেলে মেহরাবের মরদেহ এলাকায় পৌঁছালে কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।”

মেহরাবের পিতা মনজুর আলম জানান, “আমার ছেলে খুব হাসিখুশি আর প্রাণবন্ত ছিল। ওর ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের। এমন অপ্রত্যাশিতভাবে ছেলেকে হারিয়ে আমরা ভেঙে পড়েছি। আল্লাহ যেন ওকে জান্নাত নসিব করেন—এই দোয়া করি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যান। পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

বাঘাইছড়িতে বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত

পাহাড়ি ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের অর্গানিক খাদ্য ভবিষ্যতের প্রতিচ্ছবি-পার্বত্য উপদেষ্টা

নির্মাণের ৪৩ বছর পরও প্রশস্ত হয়নি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কটি; প্রায় ঘটে দুর্ঘটনা

বিলাইছড়িতে ওসির সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

চারদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন জুরাছড়ি ও বরকল

৬ ট্যুরিস্টকে অপহরণের চেষ্টা খাগড়াছড়িতে ৪ অপহরণকারী আটক

রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত

সাজেক ভ্রমণের নতুন সময়সূচী ঘোষণা

রাঙামাটিতে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর সাফল্য 

error: Content is protected !!
%d bloggers like this: