শুক্রবার , ১২ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদের ছুটিতে চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাটে ব্যস্ততা বেড়েছে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১২, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ

 

ঈদের ছুটিতে ঈদের দ্বিতীয় দিন কাপ্তাই উপজেলার রাইখালী – চন্দ্রঘোনা ফেরিঘাটে ব্যস্ততা বেড়েছে।

শুক্রবার(১২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় রাইখালী ফেরিঘাটে গিয়ে দেখা যায় অসংখ্য গাড়ি ফেরিতে উঠার জন্য অপেক্ষা করছে। সেই সাথে লোকজনেরও আনাগোনা বেড়েছে বহুগুণ।এসময় কর্ণফুলি নদীতে ভাটা থাকায় পানির স্তর নীচে নেমে গিয়ে নদীর অনেক জায়গায় চর জেগে উঠতে দেখা যায় । যার ফলে   ফেরিতে উঠার জন্য ব্যবহুত  পল্টুন একদম নীচে নেমে যায়। ফলে  মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা  ফেরি হতে পল্টুনে উঠতে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে । এসময় কয়েকটি মোটরসাইকেল উপরে উঠতে গিয়ে উল্টে যায়৷ চন্দ্রঘোনা থানার     এস আই মকবুল হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্সকে দেখা যায় রাইখালী ফেরিঘাটে  পল্টুনে গাড়ি উঠতে সহায়তা করতে।

কথা হয় সিএনজি চালক আজমত, মো: ইদ্রিচ, হেমন্ত তনচংগ্যা এবং মোটর সাইকেল আরোহী রাজেশ, আকবর,  দেবাশীষ এবং লোকমানের  সাথে। তাঁরা সকলেই বলেন, আজকে ফেরি দিয়ে প্রচুর গাড়ি এবং লোকজন চলাচল করছে৷ এছাড়া ভাটার কারনে নাব্যতা সংকটে কর্ণফুলি নদীতে চর জেগে উঠায় পল্টুন দিয়ে গাড়ি ফেরি হতে উঠতে এবং নামতে ভীষণ কষ্ট হচ্ছে।

চন্দ্রঘোনা থানার এসআই মকবুল হোসেন বলেন, ঈদের বন্ধে প্রচুর লোকজন ঘুরতে বের হয়েছে ।  প্রতি ঘন্টায় প্রায় ৫ শতের মতো হালকা এবং ভারি যানবাহন চলাচল করছে এই ফেরি দিয়ে। বেলা ১২ টা হতে নদীতে ভাটা থাকায় পানির স্তর নীচে নেমে যায়, ফলে ফেরিতে উঠার পল্টুনও অনেক নীচে নেমে যায়। যার ফলে গাড়ি ফেরিতে উঠতে এবং নামতে ভীষণ কষ্ট হচ্ছে। আমরা পুলিশ এর পক্ষ হতে সার্বক্ষনিক সহযোগিতা করছি।

ফেরির চালক মো: আমিন এবং ফেরির কর্মচারি মো: শাহজাহান বলেন, ঈদের কারনে গাড়ি চলাচল বহুগুণ বেড়েছে৷ আমরা বড় ফেরি দিয়ে গাড়ি পারাপার  করছি৷ সকাল হতে বেলা ১২ টা পর্যন্ত এক হাজারেরও বেশি হালকা এবং ভারি যানবাহন   পারাপার করেছি৷ সেইসাথে প্রচুর লোকজনও চলাফেরা করছে এই ফেরি দিয়ে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ইপসার শিক্ষা বৃত্তি ও স্বাস্থ্য পরিদর্শকদের মাঝে ডিজিটাল উপকরণ হস্তান্তর 

জুরাছড়ি ইউনিয়নে স্থানীয় সরকার দিবস পালিত

বন  বিভাগ ও  পুলিশের অভিযানে  গাড়িসহ কাঠ আটক 

প্রবল বৃষ্টিপাতে প্লাবিত জুরাছড়ি: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ দিন

দীঘিনালা আবাসিক প্রকৌশলী নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আটক

রাঙামাটিতে আন্তর্জাতিক যুব দিবস / বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুরাছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনা মূল্যে ধানের বীজ বিতরণ

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান

রামগড়ে ভূমি রক্ষা কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: