সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির বহিষ্কার আদেশ প্রত্যাহার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ২৪, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনির বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আলমগীর তাজ জনির দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলার নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেয়ায় এখন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা একযোগে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দলের নীতি ও আদর্শ সমুন্নত রেখে আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ 

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

বান্দরবান সেনা রিজিয়নের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কাপ্তাইয়ের চিৎমরমে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাবিয়ান পরিচয়ে পাহাড়ের এক ঝাঁক তারকার মেলা

রাঙামাটিতে ইফা শিক্ষকদের রাজস্বভুক্তকরণ দাবিতে মানববন্ধন

শহীদ হালিম -লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পেলেন ফারিয়া ফারজানা সুপ্তি

রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি

কেএনএফদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান বম জনগোষ্ঠীর

ট্রাক্টর উল্টে মানিকছড়িতে নিহত ১, আহত ৩

error: Content is protected !!
%d bloggers like this: