রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ত্রিপুরা জনগোষ্ঠীর সামাজিক ঐক্য ও অধিকার সংরক্ষণে কাজ করার লক্ষ্যে ত্রিপুরা ঐক্য পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ক্ষণি রঞ্জন ত্রিপুরা নবগঠিত এই কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদিত কমিটিতে শ্যামল ত্রিপুরাকে সভাপতি এবং কতিবালা ত্রিপুরাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি মহালছড়ি উপজেলায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই এই কমিটির মূল লক্ষ্য।

নবনির্বাচিত সভাপতি শ্যামল ত্রিপুরা বলেন, কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই মিলে ত্রিপুরা জনগোষ্ঠীর স্বার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো, সেই সাথে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবো এবং জননেতা ওয়াদুদ ভূইয়াকে জয়ী করতে আমরা কাজ করবো।

তিনি আরো জানান, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে শিগগিরই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

স্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে মহালছড়িতে ত্রিপুরা ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইহাট এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ

রাঙামাটিতে কাঠ বোঝাই চলন্ত ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীর গুলি; চালক গুলিবিদ্ধ

কাপ্তাই শীলছড়িতে ১০০ মহিলাকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু হেরিটেজ ‘হালদা’র উজানে তামাকচুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন

কক্সবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা’র মৃত্যুতে সুপ্রদীপ চাকমা ও রাজা দেবাশীষ রায়ের শোক

লংগদুতে সেনাবাহিনীর অনুদান প্রদান

সরকারী প্রকল্পের ভূমির ক্ষতিপুরণ পেতে উচ্চ আদালতে যেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের

ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল

চট্টগ্রাম ১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা খন্দকার হেলাল (সিআইপি)

error: Content is protected !!
%d bloggers like this: