সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ৯, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে এই দিন সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদরের কাপ্তাই সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে  আলোচনা সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, আমাদের সকলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, তাহলে দেশ ও সমাজ দূর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাবে, আমরা উপজেলার সকল কর্মকর্তা,শিক্ষক সহ সকলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কাপ্তাই স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু’র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা.প্রবীর খিয়াং ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রুইলা অং মারমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, উপজেলা সহকারী তথ্য কমর্কর্তা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার  আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন কমর্কতা মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, রুপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কবির হোসেন, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কমিটির সহ সভাপতি নূর বেগম মিতা প্রমূখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই কর্ণফুলি নদীতে মৎস্য বিভাগের  অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় বার্ষিক ঈদে মিলাদুন্নবী দোয়া ও আলোচনা সভা

‎মগবান স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি, ওষুধসহ নানা সংকট সমাধানের সুপারিশ ‎

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

ঈদগাঁওর প্রবীণ সাংবাদিক গিয়াস উদ্দিনের পিতৃবিয়োগঃ উপজেলা প্রেস ক্লাবের শোক

ঈদগাঁওয়ে টেকসই বন ও জীবিকায়ন সুফল প্রকল্পের টহল টিমের মাঝে পোষাক বিতরণ

মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপকরণ চারা বিতরণ

কাপ্তাইয়ে ইউনিয়নে ইউনিয়নে বিএনপির গণমিছিল ও সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

এবার কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো আড়াই ফুট

হত্যা মামলার পলাতক আসামিও রাঙামাটি জেলা পরিষদের সদস্য

error: Content is protected !!
%d bloggers like this: